ঢাকা ১২ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
-প্রকাশিত সংবাদের প্রতিবাদ অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বাংলা-ইংরেজির পাশাপাশি বাধ্যতামূলক হবে তৃতীয় ভাষা শিক্ষা কৃষক কার্ডে ১ হাজার ৬২ কোটি টাকা বরাদ্দ মোবাইল গ্রাহকদের জন্য বড় সুখবর ৬ শিশুর মৃত্যু: আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল জুলাই শহীদ পরিবারকে মাসিক ২০ হাজার টাকা ভাতার প্রস্তাব পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে ওসমান হাদির বীরত্বগাথা

রাজধানীর ধানমন্ডিতে বাসে আগুন

#

নিজস্ব প্রতিবেদক

১৩ ডিসেম্বর, ২০২৩,  11:02 AM

news image

বিএনপি ঘোষিত এগারো দফা ৩৬ ঘণ্টার সর্বাত্মক অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৩ ডিসেম্বর) সকাল সোয়া ৯টার দিকে রজনীগন্ধা পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম। তিনি বলেন, সকাল সোয়া ৯টার দিকে ধানমন্ডি ২৭ নম্বরে রজনীগন্ধা পরিবহনের একটি বাসে আগুন লাগার সংবাদ পাই আমরা। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। গত ২৮ অক্টোবর পুলিশের সঙ্গে সংঘর্ষে মহাসমাবেশ পণ্ড হওয়ার পর থেকে একের পর এক হরতাল ও অবরোধ কর্মসূচি দিচ্ছে বিএনপি। উল্লেখ্য, মঙ্গলবার থেকে টানা ৩৬ ঘণ্টার অবরোধ ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ১১তম দফার এই অবরোধ কাল বুধবার সন্ধ্যা ৬টায় শেষ হবে। নির্বাচন বাতিল, সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, বেগম খালেদা জিয়ার মুক্তিসহ বিভিন্ন দাবিতে এ অবরোধ ডাকা হয়েছে। গত সোমবার (১১ ডিসেম্বর) ভার্চুয়ালি বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দেশব্যাপী ৩৬ ঘণ্টার অবরোধ ঘোষণা করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম