ঢাকা ২৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫ বাণিজ্যিক কোচিং কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবেন না বিচারকরা

রাজধানীর কুড়িলে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

#

নিজস্ব প্রতিবেদক

০৩ সেপ্টেম্বর, ২০২৫,  2:24 PM

news image

বকেয়া বেতন ভাতার দাবিতে রাজধানীর কুড়িলে সড়কের উভয় লেন অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা। এতে এই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে রাজধানীর কুড়িলে ইউরোজোন ফ্যাশন গার্মেন্টসের প্রায় ৫০০ কর্মী বেতন ভাতার দাবিতে সড়ক অবরোধ করেন। গুলশান ট্রাফিক বিভাগ এ বিষয়ে নগরবাসীকে ভোগান্তি সম্পর্কে অবগত করে বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দিয়েছে। ফেসবুকে এক পোস্টে গুলশান ট্রাফিক বিভাগ জানিয়েছে, কুড়িলে ইউরোজোন ফ্যাশন গার্মেন্টস-এর প্রায় ৫০০ কর্মী বেতন ভাতার দাবিতে ইনকামিং ও আউটগোয়িং রাস্তা বন্ধ করে দিয়েছে। ফলে কুড়িল থেকে বাড্ডার দিকে ও বাড্ডা থেকে কুড়িলের দিকে কোনো গাড়ি যাচ্ছে না। ঘটনাস্থলে থানার অফিসার-ফোর্স নিয়োজিত রয়েছে।

এক্ষেত্রে নিম্নোক্ত রুটে ডাইভারশন দেয়া হচ্ছে:

১. খিলখেত থেকে ফ্লাইওভার ব্যবহার না করে নিচ দিয়ে মহাখালী বনানীর দিকে যাওয়া যাবে।

২. রামপুরার দিক থেকে কুড়িলের দিকের যানবাহনগুলো বাড্ডা লিংক রোড হয়ে গুলশান ১- গুলশান-২ হয়ে উত্তরার দিকে যাওয়া যাবে। অথবা

৩. রামপুরার দিক থেকে এসে নতুন বাজার হয়ে গুলশান-২ দিয়ে উত্তরের দিকে যাওয়া যাবে। আর যারা রামপুরার দিকে যাবেন তারা উপরের ভাইস ভার্সা রুটে কুড়াতলী হয়ে মহাখালী রুটে কাকলী হয়ে অথবা আমতলী হয়ে অথবা তেজগাঁও হয়ে গন্তব্যে যেতে পারবেন।

গুলশান ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জিয়াউর রহমান জানান, রাস্তা অবরোধ করে রেখেছেন শ্রমিকরা। এতে উত্তরা-বাড্ডা-রামপুরা রুটে চলাচলকারী যানবাহন সব আটকে গেছে সড়কে। ভোগান্তিতে পড়েছেন মানুষ। শ্রমিক ও গার্মেন্টস কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে পুলিশ। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম