ঢাকা ০৮ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রায় অর্ধকোটি মানুষকে নিয়ে সরকারের বড় পরিকল্পনা বাঁধনের সঙ্গে যা হয়েছে তা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার ডেঙ্গু প্রতিরোধে শুরু হচ্ছে ৩ মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা অভিযান এআইয়ের হাত ধরেই তৈরি হচ্ছে ১০ লাখ নতুন চাকরি সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার বিশ্বে পরোক্ষ ধূমপানে প্রায় ১৭ লাখ মানুষের মৃত্যু ‘শেখ হাসিনাকে আমরা ধরে নিয়ে আসতে চাই, তার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে’ দুই শিশুর পেট থেকে ৬ হাজার ৬১৫ পিস ইয়াবা উদ্ধার ধর্মীয় সম্প্রীতি ভাঙতে বারবার চক্রান্ত করা হচ্ছে: রিজভী ধর্মীয় সম্প্রীতি ভাঙতে বারবার চক্রান্ত করা হচ্ছে: রিজভী

রাজধানীর কাপ্তান বাজারে আগুন নিয়ন্ত্রণে, নিহত ১

#

নিজস্ব প্রতিবেদক

০৮ জানুয়ারি, ২০২২,  4:27 PM

news image

রাজধানীর কাপ্তান বাজারে একটি দোকানে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। ওই ঘটনায় এখন পর্যন্ত অন্তত একজন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। আজ শনিবার (০৮ জানুয়ারি) ভোরে এই আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার দেওয়ান আজাদ জানান, আজ ভোর পৌনে ৫টার দিকে আগুন লাগার খবর পান তারা। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ছুটে যায়। আগুন নিয়ন্ত্রণে আসে সকাল ৬টা ১২ মিনিটে। ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও বলেন, ‘আগুনে ইয়াসিন নামে এক দোকান কর্মচারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। দোকানটি কিসের ছিল সেটি এখনও জানা যায়নি।’ এ প্রতিবেদন লেখা পর্যন্ত উদ্ধার কাজ চলছে। বিস্তারিত পরে জানানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম