ঢাকা ২২ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
লাশ চুরির ভয়ে রাত জেগে সন্তানের কবর পাহারা দিচ্ছেন বাবা আগাম বন্যার শঙ্কায় দ্রুত ধান কাটার নির্দেশ পাউবোর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনে পরিপত্র জারি, বাড়ল ছুটি অব্যবহৃত মোবাইল ডেটার মেয়াদ আনলিমিটেড করার ব্যবস্থা নেয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্ব ধরিত্রী দিবস আজ উন্নয়ন বাজেটে বেজায় ফাঁক রামেকে কর্মবিরতির পর কাজে ফিরলেন ইন্টার্ন চিকিৎসকরা যুদ্ধবিরতি বাড়লেও বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী তেলের দাম প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত বাস ভাড়া বেশি আদায় করা যাবে না: মালিক সমিতি গাইবান্ধায় এসএসসি পরীক্ষায় অনুপস্থিত ৬৫০, বহিস্কার ১

রাজধানীর ইস্কাটনে দুই মোটরসাইকেল আরোহী নিহত

#

নিজস্ব প্রতিবেদক

০৮ নভেম্বর, ২০২৩,  10:56 AM

news image

রাজধানীর ইস্কাটনের ইস্টার্ন টাওয়ারের সামনে সড়ক দুর্ঘটনায় আরিফুল ইসলাম ও সৌভিক করিম নামে দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিফুল ইসলাম বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাবেক সভাপতি ছিলেন এবং সৌভিক করিম বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালিন শিক্ষককতা করতেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) সুজন দেব। অপরদিকে রমনা থানার ডিউটি অফিসার গণমাধ্যমকে জানান, প্রত্যক্ষদর্শীরা জরুরি সেবা ৯৯৯ থেকে ফোন দিয়ে জানান সড়কে দুইজন মোটরসাইকেল আরোহী ক্ষত-বিক্ষতভাবে পড়ে আছে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান নিহতের পরিবারের সদস্যরা ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকিসহ সংগঠনের সহযাত্রীরা। পরে নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে নেওয়া হয়। ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শীরা জানান, বাংলামোটর থেকে মগবাজারের দিকে যাওয়ার পথে একটি ট্রাক মোটরসাইকেল টিকে চাপা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা দুই আরোহী মারা যায়। পরে ট্রাকটি মগবাজারের দিকে পালিয়ে গেছে। প্রতক্ষ্যদর্শীরা আরও বলেন, মৃত্যু নিশ্চিত জেনে, কেউ তাদের না তুলে, ছবি ও ভিডিও করছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম