ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

রাজধানীতে. মুষলধারে বৃষ্টি

#

নিজস্ব প্রতিবেদক

১২ জুন, ২০২৩,  12:11 PM

news image

রাজধানীতে শুরু হয়েছে স্বস্তির বৃষ্টি। আজ সোমবার (১২ জুন) বেলা পোনে ১১টার দিকে কারওয়ান বাজার, মতিঝিল, গুলিস্তান, শাহবাগ, নিউমার্কেট, ধানমণ্ডি, ফার্মগেট, মিরপুর, মোহাম্মদপুর, বাড্ডা, সদরঘাট, পোস্তগোলাসহ রাজধানীর বেশকিছু এলাকায় মুষলধারে বৃষ্টি শুরু হয়। এতে অফিসগামীদের ভোগান্তি পোহাতে হয়। বৃষ্টির কারণে নির্ধারিত যানবাহন না পেয়ে অনেককে রিকশায় করে বৃষ্টিতে ভিজে কর্মস্থলে যেতে দেখা যায়। সকাল থেকেই আকাশ মেঘলা ছিল। গতকাল রোববারও গরমের পাশাপাশি বিকেলের দিকে আকাশ মেঘলা ছিল। আজ অঝোরে বৃষ্টির কারণে কিছুটা স্বস্তি পেতে শুরু করেছেন রাজধানীবাসী। বৃষ্টির কারণে গরমের তীব্রতা কিছুটা কমবে বলেও আশা তাদের। আবহাওয়া অধিদপ্তর আগেই জানিয়েছে, দেশের ১১ জেলার ওপর দিয়ে ঝড়-বৃষ্টি হতে পারে। আজ সোমবার (১২ জুন) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া জানান, রংপুর, রাজশাহী, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, পাবনা, কুষ্টিয়া, ময়মনসিংহ, যশোর, খুলনা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোর জন্য ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে আজ সোমবার (১২ জুন) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানান, ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট ও রংপুর বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। মনোয়ার হোসেন আরও জানান, আগামী দুই দিনে আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে। এছাড়া আগামী পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু দেশের অবশিষ্টাংশে বিস্তার লাভ করতে পারে।  গতকাল রোববার দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস যশোরে এবং ঢাকায় সর্বোচ্চ ছিল ৩১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এদিন দেশে সর্বোচ্চ ১১৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সীতাকুণ্ডে। আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়, উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে গুরুত্বহীন হয়ে পড়েছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম