ঢাকা ২২ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
আগাম বন্যার শঙ্কায় দ্রুত ধান কাটার নির্দেশ পাউবোর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনে পরিপত্র জারি, বাড়ল ছুটি অব্যবহৃত মোবাইল ডেটার মেয়াদ আনলিমিটেড করার ব্যবস্থা নেয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্ব ধরিত্রী দিবস আজ উন্নয়ন বাজেটে বেজায় ফাঁক রামেকে কর্মবিরতির পর কাজে ফিরলেন ইন্টার্ন চিকিৎসকরা যুদ্ধবিরতি বাড়লেও বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী তেলের দাম প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত বাস ভাড়া বেশি আদায় করা যাবে না: মালিক সমিতি গাইবান্ধায় এসএসসি পরীক্ষায় অনুপস্থিত ৬৫০, বহিস্কার ১ নাটকীয় জয়ে ফাইনালে ইন্টার মিলান

রাজধানীতে ‘বিএনপি’র ২২৬১ নেতাকর্মী গ্রেপ্তার

#

নিজস্ব প্রতিবেদক

০৫ নভেম্বর, ২০২৩,  3:34 PM

news image

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের পর থেকে রাজধানীতে আইনশৃঙ্খলার অবনতি ও সহিংসতায় ঘটনায় ইতোমধ্যে ৮৯টি মামলা হয়েছে। এতে ‘বিএনপি’র ২ হাজার ২৬১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) কে. এন. রায় নিয়তি এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, আইনশৃঙ্খলার অবনতি ও সহিংসতার ঘটনায় ৮৯টি মামলা হয়েছে। এতে ২ হাজার ২৬১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রাজধানীতে ৩৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এখন পর্যন্ত রাজধানীর পল্টন থানায় সবচেয়ে বেশি ১৪টি মামলা হয়েছে। এরপরেই রয়েছে রমনা মডেল থানা। থানাটিতে ৬টি মামলা করা হয়েছে। এদিকে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজ রোববার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটাকে এখন বৃহৎ কারাগার বানিয়ে ফেলেছেন।’ গতকাল শনিবার গভীর রাতে ঢাকা থেকে বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীকে আটক করা হয়েছে। সূত্র : দৈনিক সমকাল 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম