ঢাকা ২৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫

রাজধানীতে ৩৯০ বোতল বিদেশি মদসহ দুইজন গ্রেফতার

#

নিজস্ব প্রতিবেদক

১০ আগস্ট, ২০২৫,  10:51 AM

news image

রাজধানীর গুলশানে ৩৯০ বোতল বিদেশি মদ ও গাড়িসহ দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান থানা। গুলশান-২ এর ১১১ নম্বর সড়কে অভিযান পরিচালনা করে এসব বিদেশি মদ ও গাড়িসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন আব্দুল কুদ্দুস আলী (২৮) ও জাহিদ বালি ওরফে অপু (৪০)। শনিবার (৯ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান। গুলশান থানার বরাত দিয়ে তিনি জানান, শুক্রবার রাতে থানার একটি টহল টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে গুলশান-২ এর ১০৮ নম্বর সড়কের একটি বাসা থেকে বিপুল পরিমাণ বিদেশি মদের চালান গুলশানের বাইরে নিয়ে যাওয়া হবে। এ তথ্যের ভিত্তিতে টহল পুলিশ ওই সড়কে কৌশলগত অবস্থান নেয়। রাত আনুমানিক ৩টা ১০ মিনিটের দিকে একটি প্রাইভেটকার ও একটি জিপ সন্দেহজনক বাসা থেকে বের হলে পুলিশ গাড়ি দুটিকে থামার নির্দেশ দেয়। এ সময় প্রাইভেটকারটি পুলিশের সিগন্যাল অমান্য করে কৌশলে পালিয়ে গেলেও পুলিশ ১১১ নম্বর সড়কে জিপটি থামাতে সক্ষম হয়। তিনি আরও জানান, পরে ওই জিপ তল্লাশি করে বিশেষ কায়দায় রক্ষিত ৫৮টি কার্টুনে বিভিন্ন ব্র্যান্ডের ৩৯০ বোতল বিদেশি মদসহ গাড়িতে থাকা কুদ্দুস ও অপুকে গ্রেপ্তার করে। এছাড়া অবৈধ মাদক পরিবহনে ব্যবহৃত জিপটি জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেফতার দুইজনসহ পলাতক কয়েকজনের বিরুদ্ধে ডিএমপির গুলশান থানায় একটি নিয়মিত মামলার রুজু করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম