ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী মারা গেছেন বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট বাঁধনের ওপর হামলা ঘৃণ্য অপরাধ: রিজভী ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের একগুচ্ছ কর্মসূচি ব্রাহ্মণবাড়িয়ায় সাপের কামড়ে যুবকের মৃত্যু এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল বৃহস্পতিবার

রাজধানীতে ১৫টি পরিবহন কোম্পানির বাসে ই-টিকিটিং চালু হচ্ছে আগামীকাল

#

নিজস্ব প্রতিবেদক

০৯ জানুয়ারি, ২০২৩,  8:56 PM

news image

ঢাকা মহানগরীতে চলাচল করা বাসগুলোর মধ্যে নতুন করে আরও ১৫টি পরিবহন কোম্পানির বাসে আগামীকাল মঙ্গলবার (১০ জানুয়ারি) থেকে ই-টিকিটিং চালু করতে যাচ্ছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। সোমবার (৯ জানুয়ারি) রাজধানীর ইস্কাটনে সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে থেকে এ কথা জানান বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ। মোহাম্মদপুর, আজিমপুর ও গাবতলী অঞ্চলের ওই ১৫টি কোম্পানিতে বর্তমানে বাস রয়েছে ৭১১টি। খন্দকার এনায়েত উল্যাহ বলেন, শতভাগ ই-টিকিটিং সিস্টেম চালু করতে পেরেছি বলবো না, এখনো কিছু অনিয়ম রয়েছে। তারপরও মঙ্গলবার (১০ জানুয়ারি) থেকে মোহাম্মদপুর, আজিমপুর ও গাবতলীতে ১৫ কোম্পানির ৭১১টি বাসে ই-টিকিটিং চালু হবে। এর ফলে ঢাকার মোট ৪৫টি কোম্পানি ই-টিকিটিংয়ের আওতায় আসবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম