ঢাকা ২২ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
মহাসড়কে ডাকাতির প্রস্তুতি ; আন্ত:জেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার সংশ্লিষ্টদের সেবকের ভূমিকা পালন করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী ২৬ এপ্রিল থেকে ধেয়ে আসছে শক্তিশালী ‘বৃষ্টি বলয়’ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী টেন্ডার ইস্যুতে ক্যানসার হাসপাতালের উপপরিচালকের ওপর হামলা : র‍্যাব প্রশ্নফাঁস হয়নি, কঠোর নজরদারিতে চলবে পরবর্তী পরীক্ষা: শিক্ষামন্ত্রী বামনায় ​স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস লেনদেন ও ডিজিটাল ব্যাংকিং’ সভা ফের বদলাচ্ছে পুলিশের পোশাক, মন্ত্রণালয়ে চিঠি তেলের দামের সঙ্গে সমন্বয় করে বাসের ভাড়া নির্ধারণ হবে

রাজধানীতে সুইসাইড নোট লিখে চিকিৎসকের ‘আত্মহত্যা’

#

নিজস্ব প্রতিবেদক

১২ সেপ্টেম্বর, ২০২৩,  1:54 PM

news image

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের নাখালপাড়া এলাকায় সুইসাইড নোট লিখে সুস্মিতা সাহা নামে এক নারী চিকিৎসক ‘আত্মহত্যা’ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তিনি মিরপুর-১৪ ডেন্টাল কলেজ থেকে সদ্য পাস করেছেন বলে জানা গেছে। সোমবার (১১ সেপ্টেম্বর) রাতে নাখালপাড়া এলাকায় এক বান্ধবীর বাসায় ঘুমের ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়েন সুস্মিতা। পরে তাকে গুরুতর অসুস্থ অবস্থায় ইম্পালস হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ মরদেহ উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। পুলিশ জানায়, মৃত নারী চিকিৎসক সুস্মিতার গ্রামের বাড়ি জামালপুর সরিষাবাড়ির আরামনগর বাজারে। বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজারুল ইসলাম গণমাধ্যমকে জানান, ধারণা করা হচ্ছে, ঘুমের ওষুধ খেয়ে তিনি আত্মহত্যা করেছেন। সুস্মিতার বান্ধবীর বাসা থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, তিনি মিরপুর ডেন্টাল কলেজ থেকে সদ্য পাস করেছেন। তবে কোথাও চিকিৎসা দিচ্ছিলেন না। একটি ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। ওই ছেলের সঙ্গে ঝামেলার কারণেই তিনি ঘুমের ওষুধ খান। পরে অসুস্থ হয়ে পড়লে তার এক আত্মীয় ইম্পালস হসপিটালে নিয়ে আসে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি গত এক মাস ধরে নাখালপাড়ায় এক বান্ধবীর বাসায় থাকতেন। ঘুমের ওষুধ খাওয়ার আগে তিনি চিরকুট লিখে গেছেন, যা ইতোমধ্যে পুলিশ হেফাজতে রয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে মরদেহ পাঠানো হয়েছে। উদ্ধার হওয়া চিরকুটে লিখা ছিল, ‘....একবার আমার মুখটা দেখো। আমি একবার তোমাকে দেখতে চাই। ওষুধ এ রিয়েকশন শুরু হয়ে গেছে। তোমার সুখ, তোমার পাশে অন্য কাউকে দেখে আমার বাঁচা সম্ভব না। কোথাও আমাকে পেলে অপরিচিত হয়ে এড়িয়ে যেতে। সুখী হও।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম