ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
অ্যাপ ছাড়াই ওয়েব ব্রাউজারে কলিং সুবিধা যুক্ত করল হোয়াটসঅ্যাপ মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে বাংলাদেশের সঙ্গে বাণিজ্যে ভারতীয় রুপি ব্যবহার করতে চায় রাশিয়া ভারতের দায়িত্ব ছাড়লেন টেন ডেসকাট আইটি গোলযোগের সঙ্গে ভয়াবহ বজ্রঝড়: আমেরিকান এয়ারলাইন্সের ১,১০০টির বেশি ফ্লাইট বিলম্বিত বিএনপির সরোয়ার আলমগীরের এমপি পদ বহালই থাকছে যুক্তরাষ্ট্রের টালমাটাল গোয়েন্দা দপ্তরের হাল ধরছেন ট্রাম্পের আস্থাভাজন জে ক্লেটন রোবট আমদানি নিষিদ্ধ করে চীনকে বিপাকে ফেলল আমেরিকা? মুমিনের সফলতার পথে ১০ প্রতিবন্ধকতা মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা, চরম উত্তেজনা বিশ্ববাণিজ্য: চীন তেল মজুত করায় বিপর্যয় এড়িয়েছে বিশ্ববাজার

রাজধানীতে সমাবেশ করার ঘোষণা আ.লীগের

#

নিজস্ব প্রতিবেদক

০২ ডিসেম্বর, ২০২৩,  9:22 PM

news image

বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে রাজধানীতে সমাবেশ করার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। শনিবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ব্যানারে আগামী ১০ ডিসেম্বর বিকেল ৩টায় রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম দক্ষিণ গেটে সমাবেশ করা হবে। মানবাধিকার দিবস উপলক্ষে বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস, পেট্রোল বোমা হামলায় নিহত এবং আহত ক্ষতিগ্রস্ত পরিবার দ্রুত বিচারের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এ ছাড়া আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সমাবেশে অংশগ্রহণ করবেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম