ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রায় অর্ধকোটি মানুষকে নিয়ে সরকারের বড় পরিকল্পনা বাঁধনের সঙ্গে যা হয়েছে তা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার ডেঙ্গু প্রতিরোধে শুরু হচ্ছে ৩ মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা অভিযান এআইয়ের হাত ধরেই তৈরি হচ্ছে ১০ লাখ নতুন চাকরি সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার বিশ্বে পরোক্ষ ধূমপানে প্রায় ১৭ লাখ মানুষের মৃত্যু ‘শেখ হাসিনাকে আমরা ধরে নিয়ে আসতে চাই, তার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে’ দুই শিশুর পেট থেকে ৬ হাজার ৬১৫ পিস ইয়াবা উদ্ধার ধর্মীয় সম্প্রীতি ভাঙতে বারবার চক্রান্ত করা হচ্ছে: রিজভী ধর্মীয় সম্প্রীতি ভাঙতে বারবার চক্রান্ত করা হচ্ছে: রিজভী

রাজধানীতে লেগুনার ধাক্কায় ভ্যানচালক নিহত

#

নিজস্ব প্রতিবেদক

১৮ জানুয়ারি, ২০২৬,  4:54 PM

news image

রাজধানীর ডেমরার স্টাফ কোয়ার্টার এলাকায় লেগুনার ধাক্কায় এক অজ্ঞাত ভ্যানচালক নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাতে এ ঘটনাটি ঘটে। উদ্ধারকারী পথচারী রবিউল ইসলাম জানিয়েছেন, রাত আনুমানিক ১০টার দিকে ডেমরা স্টাফ কোয়াটার এলাকায় একটি লেগুনা সিএনজি অটোরিকশাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ সময় পাশে থাকা এক ভ্যানচালক গুরুতর আহত হন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। তার পরিচয় পাওয়া যায়নি। রাস্তার পাশে তার ভ্যানটি পরে ছিল। ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক নিহতের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মৃতদেহটি ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম