ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রায় অর্ধকোটি মানুষকে নিয়ে সরকারের বড় পরিকল্পনা বাঁধনের সঙ্গে যা হয়েছে তা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার ডেঙ্গু প্রতিরোধে শুরু হচ্ছে ৩ মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা অভিযান এআইয়ের হাত ধরেই তৈরি হচ্ছে ১০ লাখ নতুন চাকরি সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার বিশ্বে পরোক্ষ ধূমপানে প্রায় ১৭ লাখ মানুষের মৃত্যু ‘শেখ হাসিনাকে আমরা ধরে নিয়ে আসতে চাই, তার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে’ দুই শিশুর পেট থেকে ৬ হাজার ৬১৫ পিস ইয়াবা উদ্ধার ধর্মীয় সম্প্রীতি ভাঙতে বারবার চক্রান্ত করা হচ্ছে: রিজভী ধর্মীয় সম্প্রীতি ভাঙতে বারবার চক্রান্ত করা হচ্ছে: রিজভী

রাজধানীতে লেগুনার ধাক্কায় ব্যবসায়ী নিহত

#

নিজস্ব প্রতিবেদক

০৭ আগস্ট, ২০২২,  4:49 PM

news image

রাজধানীর যাত্রাবাড়ীতে লেগুনার ধাক্কায় ইমরান (৩৪) নামের এক ফল ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার (৬ আগস্ট) দিনগত রাত ১টার দিকে হাসেম পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ইমরানকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া শাহজাহান বলেন, পেট্রোল পাম্পের সামনে একটি লেগুনা তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ভোরের দিকে মারা যান তিনি। শাহজাহান আরও বলেন, ইমরানের গ্রামের বাড়ি শরীয়তপুরের গোসাই হাট থানায়। তার বাবার নাম মনসুর রহমান। তিনি রায়েরবাগ বাসস্ট্যান্ডে ফলের ব্যবসা করতেন। তাকে ধাক্কা দেওয়ার পর ঘাতক লেগুনাটির চালক পালিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, ফল ব্যবাসায়ী ইমরানের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি যাত্রাবাড়ী থানাকে জানিয়েছি। তারা এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম