ঢাকা ৩০ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা হাম উপসর্গে আজ আরও ৭ মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি পে-স্কেল নিয়ে নতুন প্রজ্ঞাপন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস পদে বিচারকের বৈধতা জানতে চেয়ে হাইকোর্টের রুল সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য দ্রুত ছড়ায়: ডা. জাহেদ জাপান থেকে দেশের পথে প্রধানমন্ত্রী মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১ তাহসিফের মৃত্যু নিয়ে প্রশ্ন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীতে র‍্যাবের অভিযানে ১০ ছিনতাইকারী আটক

#

নিজস্ব প্রতিবেদক

০৬ জুলাই, ২০২৩,  5:00 PM

news image

রাজধানীর মোহাম্মদপুর, হাজারীবাগ ও তেজগাঁও এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে ১০ ছিনতাইকারীকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-২)। বুধবার গোপন তথ্যের ভিত্তিতে একাধিক অভিযান পরিচালনা তাদের আটক করা হয়। র‍্যাব-২ এর সিনিয়র এএসপি শিহাব করিম জানান, সম্প্রতি রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাইয়ের প্রবণতা বেড়েছে। থানায় এ বিষয়ে একাধিক জিডি ও মামলা দায়ের করা হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে মোহাম্মদপুর, হাজারীবাগ ও তেজগাঁও এলাকায় ছিনতাই প্রস্তুতি ও ছিনতাইকালে ১০ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছুরি, চাকু, খুর ও অন্যান্য দেশীয় অস্ত্র জব্দ করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম