ঢাকা ১০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

রাজধানীতে র‍্যাবের অভিযানে দণ্ডপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার

#

নিজস্ব প্রতিবেদক

০৩ মে, ২০২৩,  5:26 PM

news image

রাজধানীর বংশাল ও যাত্রাবাড়ী এলাকা থেকে দীর্ঘদিনের পলাতক সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব।  গ্রেফতার দুইজন হলেন- হাবিব হোসেন (৪৫) ও মো. নুরুল হক (৫৩)। র‌্যাব জানায়, গ্রেফতাররা আদালতের দেওয়া রায়ে দণ্ডপ্রাপ্ত। তারা দীর্ঘদিন দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিলেন। গ্রেফতারের পর তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (২ মে) র‌্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবির সোয়েব এ তথ্য জানান। তিনি বলেন, মঙ্গলবার র‌্যাব-১০-এর একটি দল রাজধানীর বংশাল সাত রওজা আনন্দ বেকারি এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় প্রতারণা মামলায় দণ্ডপ্রাপ্ত হাবিব হোসেনকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ এক হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়। তিনি আরও বলেন, সোমবার (১ মে) যাত্রাবাড়ী মাছের আড়ত এলাকায় অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামি নুরুল হককে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ ৩৪০ টাকা উদ্ধার করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম