ঢাকা ১০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

রাজধানীতে রাস্তা খুঁড়তে গিয়ে ওয়াসার ৫ শ্রমিক দগ্ধ

#

নিজস্ব প্রতিবেদক

১০ অক্টোবর, ২০২৩,  4:35 PM

news image

রাজধানীর ক্যান্টনমেন্ট নামপাড়ায় রাস্তা খোঁড়ার সময় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে ওয়াসার ৫ শ্রমিক দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (১০ অক্টোবর) সকাল সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে তাদেরকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধ শ্রমিকদের অবস্থা আশঙ্কাজনক। দগ্ধরা হলেন- সিয়াম (২০), মেহেদী (২৩), জুয়েল (২১), মুমিন (২২) ও দেলোয়ার (২৪)। জানা যায়, ঠিকাদারের মাধ্যমে ওয়াসার কাজ করেন তারা। সকালে ক্যান্টনমেন্ট নামাপাড়া এলাকায় রাস্তা খুঁড়ে ওয়াসার কাজ করছিলেন। সে সময় সেখানে তিতাসের গ্যাস লাইন থেকে গ্যাস বের হতে থাকে। দগ্ধ পাঁচজনের মধ্যে একজন গ্যাস লাইটার দিয়ে সেখানে আগুন ধরাতেই একটি বিস্ফোরণ হয়। এতে তাদের সবার শরীরই কম-বেশি ঝলসে যায়। পরে তাদের উদ্ধার করে তাৎক্ষণিক তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, দগ্ধ হওয়া পাঁচজনকে ইনস্টিটিউটের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাটি তদন্তের জন্য সংশ্লিষ্ট থানায় অবহিত করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম