ঢাকা ২৪ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
আগামীকাল শুরু হজের আনুষ্ঠানিকতা পশ্চিমবঙ্গে কমল ঈদুল আজহার ছুটি মেহেরপুরে ২৯ কার্যদিবসে শিশু ধর্ষণ মামলায় আসামির ফাঁসির আদেশ বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ জন নিহত হামের উপসর্গে মারা গেল আরও ১৬ শিশু রামিসা হত্যা মামলার চার্জশিট আদালতে দাখিল সবুজ ও আত্মনির্ভর জ্বালানির দিকে এগোচ্ছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী লিটারে ১৪ টাকা কমে বাজারে সরাসরি তেল বিক্রি করবে টিসিবি পাকিস্তানে ভয়াবহ বোমা হামলায় উড়ে গেল ট্রেন, নিহত অন্তত ২৪ শিশু রামিসা হত্যাকাণ্ডের চার্জশিট আজই: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীতে রাতভর বৃষ্টি, সড়কে জলাবদ্ধতা

#

নিজস্ব প্রতিবেদক

০১ অক্টোবর, ২০২৫,  10:58 AM

news image

রাত থেকে রাজধানীতে অনবরত ঝরছে বৃষ্টি। থেমে থেমে বজ্রপাত হচ্ছে। সঙ্গে বিদ্যুৎও চমকাচ্ছে। রাত থেকে বৃষ্টি হওয়ায় রাজধানীর বিভিন্ন সড়কে জলাবদ্ধতা দেখা দিয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ১টার পর থেকে শুরু হয় মেঘের গর্জন। এর কিছু সময় পরই নামে বৃষ্টি। রাত পেরিয়ে ভোর হলেও বৃষ্টি থামার কোনো নামই নেই। এমন পরিস্থিতিতে রাজধানীর বেশ কিছু গুরুত্বপূর্ণ সড়কে জলাবদ্ধতা তৈরি হয়েছে। ফলে ভোর থেকে বিপাকে পড়েন যাত্রী ও পথচারীরা। জানা গেছে, টানা বৃষ্টিতে রাজধানী মিরপুরের কাজীপাড়া, কালশী ও মতিঝিলের বেশ কিছু সড়কে জলাবদ্ধতা দেখা যায়। ফলে সরকারি ছুটির দিনেও সড়কে যানবাহনের জটলা বাড়ছে। পানির কারণে কিছু স্থানে সিএনজিচালিত অটোরিকশাকে বিকল হতে দেখা গেছে। এর আগে, গত সোমবার রাতে বৃষ্টির আগাম বার্তা দিয়ে বাংলাদেশ আবহাওয়া পর্যবেক্ষণ দল (বিডব্লিউওটি) বলেছিল, দেশের ওপর ধেয়ে আসছে একটি শক্তিশালী মৌসুমি বৃষ্টিবলয় ‘প্রবাহ’। এটি ৩০ সেপ্টেম্বর রাত থেকে শুরু হয়ে ৫ অক্টোবর পর্যন্ত দেশের প্রায় ৮০ শতাংশ এলাকায় প্রভাব বিস্তার করতে পারে। এটি একটি ‘প্রায় পূর্ণাঙ্গ বৃষ্টিবলয়’ এবং চলতি বছরের ১৩তম বৃষ্টিবলয়। যদিও এটি সারা দেশে একসঙ্গে সক্রিয় হবে না, তবে নির্দিষ্ট কিছু এলাকায় অতিরিক্ত সক্রিয় হয়ে উল্লেখযোগ্য বৃষ্টিপাত ঘটাবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম