ঢাকা ৩০ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা হাম উপসর্গে আজ আরও ৭ মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি পে-স্কেল নিয়ে নতুন প্রজ্ঞাপন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস পদে বিচারকের বৈধতা জানতে চেয়ে হাইকোর্টের রুল সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য দ্রুত ছড়ায়: ডা. জাহেদ জাপান থেকে দেশের পথে প্রধানমন্ত্রী মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১ তাহসিফের মৃত্যু নিয়ে প্রশ্ন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীতে রাজধানীতে গলায় ফাঁস দিয়ে শিক্ষার্থীর 'আত্মহত্যা'

#

নিজস্ব প্রতিবেদক

৩১ ডিসেম্বর, ২০২২,  8:53 PM

news image

রাজধানীর শান্তিনগরে ইফতিয়াক মাহমুদ সাফি (২১) নামে এক শিক্ষার্থী গলায় মাফলার পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ফাঁস দিয়েছেন। শুক্রবার (৩০ ডিসেম্বর) রাতে শান্তিনগরের ১২৯ নম্বর স্কাই ভিউ অ্যাপার্টমেন্ট এ ঘটনা ঘটে। মাহমুদ সাফির ইম্পেরিয়াল কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেছেন। তিনি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছিলেন। সাফির বাবা গোলাম ফারুক রানা জানান, শুক্রবার রাতে সাফিকে ডাকাডাকি করে সাড়াশব্দ না পেয়ে রুমের দরজা ভেঙে দেখি ফ্যানের সঙ্গে ঝুলছে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়ার পর শনিবার ভোর সাড়ে ৫টায় তার মৃত্যু হয়। তবে, কী কারণে সাফি গলায় ফাঁস দিয়েছেন তা জানতে পারেনি। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম