ঢাকা ১০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

রাজধানীতে যুবলীগ নেতা হত্যা, ৮ আসামি ডিবি হেফাজতে

#

নিজস্ব প্রতিবেদক

২৩ জুলাই, ২০২৩,  5:23 PM

news image

রাজধানীর শাহজাহানপুরের গুলবাগে যুবলীগ নেতা অলিউল্লাহ রুবেল হত্যা মামলার ৮ জন আসামিকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রাজধানীর বিভিন্ন এলাকায় শনিবার রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ডিবির প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, রাজধানীর শাহজাহানপুরের যুবলীগ নেতা হত্যাকাণ্ডের ঘটনায় যারা জড়িত ছিল তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে আজ শনিবার ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।  অন্যদিকে র্যাব-৩ রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় অভিযান চালিয়ে যুবলীগ নেতা হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত আরও দুজনকে গ্রেফতার করেছে। এ তথ্য নিশ্চিত করেছেন ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম