ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

রাজধানীতে যাত্রীবাহী বাস উল্টে আহত ২০

#

নিজস্ব প্রতিবেদক

২২ জুলাই, ২০২২,  10:07 AM

news image

রাজধানীর মাতুয়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে অন্তত ২০ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। শুক্রবার (২২ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৫ থেকে ৬ জনের অবস্থা গুরুতর। আহত রফিক (৩০) নামে এক যাত্রীর বড় ভাই শাহ আলম জানান, রফিক নারায়ণগঞ্জের বন্দর এলাকায় থাকেন। ভোরে সেখান থেকে বন্ধন পরিবহনের একটি বাসে করে ঢাকায় আসছিলেন। সকালে তিনি মোবাইলে খবর পান মাতুয়াইলে বাসটি উল্টে গেছে। এতে সব যাত্রী আহত হয়েছেন। রফিকসহ সবাইকে ঢাকা মেডিকেল নিয়ে আসা হয়েছে। এরপর তিনি হাসপাতালে এসে রফিককে আহত অবস্থায় দেখতে পান। একই রাস্তা দিয়ে আসার পথে রাস্তায় বন্ধন পরিবহনের ওই বাসটিকে উল্টে থাকতে দেখেন শাহ আলম। যাত্রাবাড়ী থানার ডিউটি অফিসার শামীম রেজা সময় সংবাদকে জানান, সকালে নারায়ণগঞ্জ থেকে ঢাকার দিকে যাওয়ার সময় মাতুয়াইল মেডিকেল সংলগ্ন ইউলুপের কাছাকাছি বন্ধন পরিবহনের বাসটি উল্টে যায়। বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। এতে বাসে থাকা সব যাত্রী কম বেশি আহত হন। তাদের মধ্যে অন্তত ২০ জনকে ঢাকা মেডিকেল নিয়ে যাওয়া হয়েছে। তবে এ দুর্ঘটনায় এখনো কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। বাসটি জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম