ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাব-রেজিস্ট্রার প্রদীপের এত সম্পদের উৎস কি ‘আ. লীগের ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই’ বললেন নতুন মামলায় গ্রেপ্তার ফিরোজ অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী মারা গেছেন বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট বাঁধনের ওপর হামলা ঘৃণ্য অপরাধ: রিজভী ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের একগুচ্ছ কর্মসূচি

রাজধানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত

#

নিজস্ব প্রতিবেদক

০৮ ডিসেম্বর, ২০২৪,  5:01 PM

news image

রাজধানীর কাকরাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় এক শিক্ষার্থী নিহত। এসময় আহত হয়েছেন আরও একজন।  নিহত শিক্ষার্থীর নাম তাসনিম ফেরদৌস (২০)। আহত শিক্ষার্থীর নাম তামিম রহমান (১৯)। শনিবার (৭ ডিসেম্বর) রাত ৮ টার দিকে কাকরাইল মসজিদের অদূরে মোড়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনাটি ঘটে। নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ইসমাঈল মিয়ার ছেলে তাসনিম। রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থলেই প্রাণ হারান তাসনিম। তামিমকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহত তাসনিমের মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। তাসনিম ফেরদৌস ও তামিম রহমান থাকতেন ওয়ারীর যুগীনগর এলাকায়। তাদের মধ্যে নিহত তাসনিম ছিলেন তিতুমীর কলেজের শিক্ষার্থী ও আহত তামিম সাউথ ইস্ট ইউনিভার্সিটির কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম