ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
রানা প্লাজা ভবন নির্মাণে দুর্নীতি, সোহেল রানাসহ ৮ জনের রায় আজ অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ফিরলেন হেড-মার্শ, বাদ লাবুশেন বিএনপি ওয়াদা ও জনগণের কাছে অঙ্গীকার রক্ষাকারী দল : রিজভী দুই ঘণ্টা পর সারাদেশের সঙ্গে রাজশাহীর ট্রেন চলাচল স্বাভাবিক রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪২ পরিস্থিতির কারণে বড় ঋণখেলাপিদের ছাড় বাংলাদেশ ব্যাংকের জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির একক প্রার্থী সুনিশ্চিত করা হবে: ভূমিমন্ত্রী ঋণ থেকে মুক্তির দোয়া যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক সরকারের পাশে আছে: সারাহ আলড্রিচ

রাজধানীতে মাটিচাপা দেয়া নারীর মরদেহ উদ্ধার

#

নিজস্ব প্রতিবেদক

১৬ এপ্রিল, ২০২২,  10:07 PM

news image

রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে শ্বাসরোধে হত্যার পর মাটিতে পুঁতে রাখা এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম-পরিচয় এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ। শনিবার (১৬ এপ্রিল) সকালে খিলক্ষেত ৩০০ ফিট এলাকা থেকে ঐ নারীর মরদেহ উদ্ধার করা হয়। খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সী সাব্বির আহমেদ জানান, কে বা কারা শ্বাসরোধে হত্যার পর ওই নারীর মরদেহ মাটিতে পুঁতে রেখে যায়।

সকালে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানা নিয়ে আসে। নিহত নারীর পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তিনি আরও জানান, মরদেহ বর্তমানে খিলক্ষেত থানায় রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হবে। পরিচয় না মিললেও পুলিশের পক্ষ থেকে একটি মামলা নেয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম