ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

রাজধানীতে ভবনের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

#

২৭ মার্চ, ২০২২,  8:41 PM

news image

ভবনের পাশে কাঠ ও ফার্নিচারের গোডাউনে আগুন জ্বলছে দাউদাউ করে। অগ্নিকাণ্ডের ভয়াবহতা কতটা তা দেখতে আট তলা ভবনের ছাদে উঠে যান গৃহিণী মোছাম্মৎ রুমানা (৪০)। ছাদের কিনারে এসে নিয়ন্ত্রণ হারিয়ে তিনি পড়ে যান নিচে। ঘটনাস্থলেই মারা যান তিনি।  রোববার ভোরে রাজধানীর সবুজবাগের দক্ষিণ বউবাজার এলাকায় এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসাইন। তিনি জানান, রোববার ভোর ৪টা ২৫ মিনিটের দিকে বউবাজার এলাকায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুন নেভাতে কাজ করেছে ৩টি ইউনিট। ভোর ৫টা ২৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এরশাদ জানান, গৃহিণী রুমানা দুই ছেলের মা। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম