ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাব-রেজিস্ট্রার প্রদীপের এত সম্পদের উৎস কি ‘আ. লীগের ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই’ বললেন নতুন মামলায় গ্রেপ্তার ফিরোজ অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী মারা গেছেন বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট বাঁধনের ওপর হামলা ঘৃণ্য অপরাধ: রিজভী ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের একগুচ্ছ কর্মসূচি

রাজধানীতে বৃষ্টি নিয়ে যে পূর্বাভাস দিল আবহাওয়া অফিস

#

নিজস্ব প্রতিবেদক

১৯ এপ্রিল, ২০২৩,  4:41 PM

news image

রাজধানী ঢাকায় আগামী শুক্র ও শনিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে এক পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বৃষ্টি হলেও তা হবে সামান্য। এসময় দেশের বিভিন্ন অঞ্চলে প্রবাহিত তাপপ্রবাহ অব্যাহত থাকার কথাও জানানো হয়েছে। আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ গণমাধ্যমকে বলেন, ‘আগামী শুক্র ও শনিবার রাজধানীতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে তা সামান্য।’ এদিকে, গত দুই দিনে তাপমাত্রা কিছুটা কমলেও তা গরমের অস্বস্তি কমাতে পারছে না। এ বিষয়ে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক গণমাধ্যমকে বলেন, ‘তাপমাত্রা কমেছে ঠিকই, কিন্তু একই সঙ্গে বাতাসে জলীয় বাষ্প বেড়েছে। জলীয় বাষ্প বাড়লে আর্দ্রতা বাড়ে। আর্দ্রতা বাড়লে অস্বস্তি বাড়ে।’ এর আগে, গতকাল মঙ্গলবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে রাজশাহীতে ৪২ ডিগ্রি সেলসিয়াস। উল্লেখ্য, গত ১৫ এপ্রিল রাজধানীতে ৫৮ বছরের ইতিহাসে সবচেয়ে বেশি উত্তপ্ত দু’টি দিনের একটি ছিল। এসময় সর্বোচ্চ তাপমাত্রা ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে উঠেছিল। আবহাওয়াবিষয়ক আন্তর্জাতিক সংস্থা আকু ওয়েদারের হিসাবে, গতকাল মঙ্গলবার ঢাকার তাপমাত্রার পারদ ৩৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস চড়লেও মানুষের শরীরে এর অনুভূতি ছিল ৩৯ ডিগ্রি সেলসিয়াস।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম