ঢাকা ৩০ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা হাম উপসর্গে আজ আরও ৭ মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি পে-স্কেল নিয়ে নতুন প্রজ্ঞাপন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস পদে বিচারকের বৈধতা জানতে চেয়ে হাইকোর্টের রুল সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য দ্রুত ছড়ায়: ডা. জাহেদ জাপান থেকে দেশের পথে প্রধানমন্ত্রী মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১ তাহসিফের মৃত্যু নিয়ে প্রশ্ন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

১১ মার্চ, ২০২৩,  4:29 PM

news image

রাজধানীর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাতে রাজধানীর বাড্ডা এলাকায় এই ঘটনা ঘটে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গতকাল রাত সাড়ে ১২টা পর্যন্ত তাদের নাম-পরিচয় জানা যায়নি। বাড্ডা থানার এসআই ফাতেমা সিদ্দিকা সোমা গণমাধ্যমকে বলেন, বাসার সিঁড়ি মোছার কাজ করার সময় পাশে থাকা একটি বিদ্যুতের তারে জড়িয়ে স্পৃষ্ট হন তিনি। পাশে থাকা তার চার বছরের এক ছেলেও বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাদের স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম