ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রায় অর্ধকোটি মানুষকে নিয়ে সরকারের বড় পরিকল্পনা বাঁধনের সঙ্গে যা হয়েছে তা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার ডেঙ্গু প্রতিরোধে শুরু হচ্ছে ৩ মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা অভিযান এআইয়ের হাত ধরেই তৈরি হচ্ছে ১০ লাখ নতুন চাকরি সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার বিশ্বে পরোক্ষ ধূমপানে প্রায় ১৭ লাখ মানুষের মৃত্যু ‘শেখ হাসিনাকে আমরা ধরে নিয়ে আসতে চাই, তার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে’ দুই শিশুর পেট থেকে ৬ হাজার ৬১৫ পিস ইয়াবা উদ্ধার ধর্মীয় সম্প্রীতি ভাঙতে বারবার চক্রান্ত করা হচ্ছে: রিজভী ধর্মীয় সম্প্রীতি ভাঙতে বারবার চক্রান্ত করা হচ্ছে: রিজভী

রাজধানীতে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল কিশোরের

#

নিজস্ব প্রতিবেদক

২৮ সেপ্টেম্বর, ২০২২,  6:19 PM

news image

রাজধানীর মতিঝিলে মুদি দোকানে বিদ্যুৎস্পর্শে এক কিশোরের মৃত্যু হয়েছে। তার নাম শাকিল (১২)। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে মতিঝিলের আরামবাগে এ ঘটনা ঘটে। জানা গেছে, শাকিলের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার হারিশ্বরে। তার বাবার নাম মো. ফারুক মিয়া। সে আরামবাগে চাচার বাসায় থাকত। তার চাচা মাসুদ মিয়া গণমাধ্যমকে বলেন, আমার মুদি দোকানে ভাতিজা শাকিল কাজ করত। দোকানের ফ্রিজ সরানোর সময় তার বিদ্যুৎস্পর্শ হয়। পরে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ছাড়া বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম