ঢাকা ৩০ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা হাম উপসর্গে আজ আরও ৭ মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি পে-স্কেল নিয়ে নতুন প্রজ্ঞাপন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস পদে বিচারকের বৈধতা জানতে চেয়ে হাইকোর্টের রুল সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য দ্রুত ছড়ায়: ডা. জাহেদ জাপান থেকে দেশের পথে প্রধানমন্ত্রী মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১ তাহসিফের মৃত্যু নিয়ে প্রশ্ন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীতে বাস-ট্রাকের মাঝে চাপা পড়ে যুবকের মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

০৭ ফেব্রুয়ারি, ২০২৩,  5:15 PM

news image

রাজধানীর যাত্রাবাড়ীতে বাস ও ট্রাকের মাঝে চাপা পড়ে রাকিব বেপারি (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শরীয়তপুরের নড়িয়া উপজেলার মোকলেস বেপারির ছেলে রাকিব। পরিবার নিয়ে যাত্রাবাড়ী শহীদ ফারুক সড়কের জেলে পাড়ায় থাকতেন। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি ফার্নিচারের কারখানায় কাজ করতেন রকিব। সোমবার রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগ নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক রাত পৌনে ১২টায় তাকে মৃত ঘোষণা করেন। যাত্রাবাড়ী থানার ডিউটি অফিসার (এসআই) মোস্তাফিজুর রহমান বলেন, হাসপাতাল থেকে সড়ক দুর্ঘটনার একটি খবর পেয়েছি। বিস্তারিত তদন্তের জন্য একটি টিম পাঠানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম