ঢাকা ১০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুনে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৮৬ খেলাপি ঋণের ৭২ শতাংশ দুর্বল ১০ ব্যাংকে ডেঙ্গুর লাগামহীন প্রকোপ এসবিএসি ব্যাংকের নতুন চেয়ারম্যান প্রফেসর মোঃ মাকছুদুর রহমান সরকার এফসিএমএ

রাজধানীতে বাসের ধাক্কায় আইনজীবী নিহত

#

নিজস্ব প্রতিবেদক

১৮ জানুয়ারি, ২০২৪,  4:59 PM

news image

রাজধানীতে বাসের ধাক্কায় এক আইনজীবী নিহত হয়েছেন। নিহতের নাম মোখলেসুর রহমান (৭৫)। বুধবার (১৭ জানুয়ারী) দিবাগত রাতে কাকরাইল মোড়ে দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় ঘাতক বাসটিকে চালকসহ জব্দ করা হয়েছে । নিহত আইনজীবীর ছেলে শামস ইবনে রহমান বলেন, তার বাবা সুপ্রিম কোর্টের আইনজীবী (ইনকাম ট্যাক্স)ও দুর্নীতি দমন কমিশনের সাবেক প্যানেল আইনজীবী ছিলেন। পুরনো পল্টন ইব্রাহিম ম্যানসনে তার চেম্বার। রাতে চেম্বার শেষ করে বাসায় ফিরছিলেন বাবা। কাকরাইল মোড়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা অবস্থায় পেছন থেকে দ্রুতগতির একটি বাস তাকে ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়ে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে রাত পৌনে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পল্টন থানার এসআই সফিজ উদ্দিন। তিনি বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি বুধবার দিবাগত রাতে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মৃত মোখলেসুর রহমানের  গ্রামের কুমিল্লা জেলার দেবিদ্বার থানায়। বর্তমান মুগদাপাড়া নিজ বাড়িতে পরিবারের সাথে থাকতেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম