ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রায় অর্ধকোটি মানুষকে নিয়ে সরকারের বড় পরিকল্পনা বাঁধনের সঙ্গে যা হয়েছে তা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার ডেঙ্গু প্রতিরোধে শুরু হচ্ছে ৩ মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা অভিযান এআইয়ের হাত ধরেই তৈরি হচ্ছে ১০ লাখ নতুন চাকরি সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার বিশ্বে পরোক্ষ ধূমপানে প্রায় ১৭ লাখ মানুষের মৃত্যু ‘শেখ হাসিনাকে আমরা ধরে নিয়ে আসতে চাই, তার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে’ দুই শিশুর পেট থেকে ৬ হাজার ৬১৫ পিস ইয়াবা উদ্ধার ধর্মীয় সম্প্রীতি ভাঙতে বারবার চক্রান্ত করা হচ্ছে: রিজভী ধর্মীয় সম্প্রীতি ভাঙতে বারবার চক্রান্ত করা হচ্ছে: রিজভী

রাজধানীতে বাসা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

#

নিজস্ব প্রতিবেদক

২৬ সেপ্টেম্বর, ২০২২,  5:19 PM

news image

ঢাকার মোহাম্মদপুরের একটি বাসা থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন নোমান (৩২) এবং তার স্ত্রী শামীমা (২৪)। তাদের গ্রামের বাড়ি ভোলার লালমোহনে। রোববার (২৫ সেপ্টেম্বর) রাতে মোহাম্মদপুরের বাবর রোডের একটি বাসা থেকে পুলিশ লাশ দুটি উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, রাত ১১টার দিকে ৯৯৯-এ প্রতিবেশীদের ফোন পেয়ে আমরা লাশ দুটি উদ্ধার করি। নারীর লাশ বিছানায় এবং পুরুষের লাশ ঝুলন্ত অবস্থায় ছিল। আমাদের ধারণা এটি আত্মহত্যা হয়ে থাকতে পারে। জানা গেছে, নোমান সৌদি আরবপ্রবাসী। এক বছর আগে তিনি প্রেমের সম্পর্ক থেকে বিয়ে করেন। পারিবারিকভাবে সেটা মেনে নেওয়া হয়নি। এ কারণে তারা আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম