ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী মারা গেছেন বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট বাঁধনের ওপর হামলা ঘৃণ্য অপরাধ: রিজভী ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের একগুচ্ছ কর্মসূচি ব্রাহ্মণবাড়িয়ায় সাপের কামড়ে যুবকের মৃত্যু এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল বৃহস্পতিবার

রাজধানীতে বাসা থেকে রিকশাগ্যারেজ মালিকের মরদেহ উদ্ধার

#

নিজস্ব প্রতিবেদক

০২ জানুয়ারি, ২০২৩,  4:45 PM

news image

রাজধানীর কদমতলীর একটি বাসায় ঘরে দরজা ভেঙে কাউসার আহমেদ অপু (২৮) নামে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাতে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রবিবার (১ জানুয়ারি) রাত ৯ টার দিকে এই ঘটনাটি ঘটে। স্ত্রীর সঙ্গে ঝগড়া করে কাউসার অভিমান ও ক্ষোভে গলায় চাদর পেচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা পরিবারের। কাউসারে বাবা জমির হোসেন  জানান,

দনিয়ার একটি বাসার দ্বিতীয় তলায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন কাউসার। এলাকায় রিকশার গ্যারেজ রয়েছে তার। স্ত্রী মনিষা আক্তারের সঙ্গে পারিবারিক কলহের কারণে রাতে ঝগড়া হয় তার। এর এক পর্যায়ে তিনি রুমের দরজা বন্ধ করে দেন। তখন তার কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা ঘরের দরজা ভেঙে  ভেতরে ঢুকে দেখেন, গলায় চাদর পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ফাঁস লাগিয়ে ঝুলছে কাউসার। তখন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম