ঢাকা ১১ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
শুক্রবার ঢাকায় পৌঁছাবেন ভারতের নতুন হাইকমিশনার হাম উপসর্গে একদিনে আরও ৮ জনের মৃত্যু টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনছে সরকার আদ-দ্বীনের শোকজের জবাব প্রত্যাখ্যান, দ্রুতই আইনি ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী বিশ্বমঞ্চে শীর্ষ শান্তিরক্ষী দেশ হিসেবে গৌরব অর্জন করেছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী প্রাথমিকের পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে নতুন বই পুলিশের জন্য ১৮২ কোটি টাকার গাড়ি কেনার সিদ্ধান্ত সাভারে দেরিতে অফিসে ঢোকায় এসিল্যান্ডসহ ৭ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে নিহত ২ বকেয়া পৌরকর আদায়ে ১৫% সারচার্জ মওকুফের সুযোগ দিলো ডিএসসিসি

রাজধানীতে বাসা থেকে গৃহবধুর লাশ উদ্ধার

#

নিজস্ব প্রতিবেদক

২৪ এপ্রিল, ২০২২,  1:09 PM

news image

রাজধানীর খিলগাঁওয়ের দক্ষিণ বনশ্রীর একটি বাসা থেকে এনজেলা খান পাপিয়া (স্বপ্না) (৩১) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার ১২টার দিকে খিলগাঁও থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে। খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে গতরাতে দক্ষিণ বনশ্রীর কে ব্লক, রোড ১৯ নম্বরের ১৮৫ নম্বর ৭ তলা বাড়ির ছাদের একটি রুম থেকে মরদেহ উদ্ধার করা হয়। মৃতদেহ খাটের ওপর শায়িত অবস্থায় ছিল। তার গলায় ওড়না পেঁচানো ছিল। আর তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

তবে তার বাম হাতে ব্লেড দিয়ে কাটা জখম রয়েছে। তিনি আরও জানান, ওই বাসায় স্বামী উজ্জ্বল ব্যাপারীর সঙ্গে ভাড়া থাকতেন স্বপ্না। গতরাতে বাড়ির মালিকের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ঘটনার পর থেকে উজ্জ্বল পলাতক রয়েছে। ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে তাকে হত্যা করে পালিয়েছে সে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এনজেলা খান পাপিয়ার (স্বপ্না) বাড়ি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায়। তার বাবার নাম নিজাম উদ্দিন। পরিবার-পরিজনদের খবর দেওয়া হয়েছে। স্বপ্নার স্বামী উজ্জ্বলকে আটকের চেষ্টা চলছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম