ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের একগুচ্ছ কর্মসূচি ব্রাহ্মণবাড়িয়ায় সাপের কামড়ে যুবকের মৃত্যু এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল বৃহস্পতিবার বৈশ্বিক সব সমস্যার সমাধান হয়ত হবে না, তবে চেষ্টায় কোনো ঘাটতি থাকবে না: খলিলুর রহমান নবম পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সবশেষ যে তথ্য মিলল ইতালিতে বাঁধনের ওপর হামলায় জড়িত ৫ জনের পরিচয় শনাক্ত: বাংলাফ্যাক্ট দেশের বাজারে আবারও কমলো স্বর্ণের দাম হ্যাটট্রিক শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামবে পিএসজি ব্যানার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল চবি শিক্ষার্থীর

রাজধানীতে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

#

নিজস্ব প্রতিবেদক

০৬ ডিসেম্বর, ২০২২,  5:22 PM

news image

রাজধানীর নিউ ইস্কাটনে শিল্প মন্ত্রণালয়ের উপ-সচিব মো. মনিরুজ্জামানের বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৫ ডিসেম্বর) রাতে ১৩ বছর বয়সী গৃহকর্মী, আমেনা আক্তারের মরদেহ উদ্ধার করে হাতিরঝিল থানা পুলিশ। ময়নাতদন্তের জন্য রাতেই তার মরদেহ, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। গৃহকর্তার দাবি, আমেনা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবে কি কারণে সে বিষয়ে কিছু জানেন না তিনি। এদিকে, ঘটনাস্থলে মরদেহটি মেঝেতে শোয়ানো অবস্থায় পেয়েছে পুলিশ। হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম বলেন, সোমবার রাতে খবর পেয়ে নিউ ইস্কাটনের ৩১/এ ভবনের অষ্টম তলার মো. মনিরুজ্জামানের ফ্ল্যাট থেকে গৃহকর্মী আমেনা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে বাসার লোকজন দাবি করেছেন বাসায় সবার অনুপস্থিতিতে আমেনা গামছা দিয়ে জানালার গ্রিলের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন। তিনি আরও বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আমেনার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম