ঢাকা ১০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

রাজধানীতে বটগাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

#

নিজস্ব প্রতিবেদক

১৬ আগস্ট, ২০২৩,  8:30 PM

news image

রাজধানীর শাহবাগের পান্থ কুঞ্জ পার্ক থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই যুবককে পার্কের বটগাছের ডালের সঙ্গে গলায় গামছা দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তার বয়স আনুমানিক ২৫ বছর। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে যুবকের দেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ গণমাধ্যমকে জানান, “আমরা খবর পেয়ে পান্থ কুঞ্জ পার্কে গিয়ে বটগাছের ডালের সঙ্গে গামছা দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় এক যুবকের মরদেহ দেখতে পাই। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।” তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহত ওই যুবক ভবঘুরে প্রকৃতির ছিলেন। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। রিপোর্ট লেখা পর্যন্ত ওই যুবকের পরিচয় জানা যায়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম