ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রায় অর্ধকোটি মানুষকে নিয়ে সরকারের বড় পরিকল্পনা বাঁধনের সঙ্গে যা হয়েছে তা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার ডেঙ্গু প্রতিরোধে শুরু হচ্ছে ৩ মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা অভিযান এআইয়ের হাত ধরেই তৈরি হচ্ছে ১০ লাখ নতুন চাকরি সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার বিশ্বে পরোক্ষ ধূমপানে প্রায় ১৭ লাখ মানুষের মৃত্যু ‘শেখ হাসিনাকে আমরা ধরে নিয়ে আসতে চাই, তার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে’ দুই শিশুর পেট থেকে ৬ হাজার ৬১৫ পিস ইয়াবা উদ্ধার ধর্মীয় সম্প্রীতি ভাঙতে বারবার চক্রান্ত করা হচ্ছে: রিজভী ধর্মীয় সম্প্রীতি ভাঙতে বারবার চক্রান্ত করা হচ্ছে: রিজভী

রাজধানীতে ফেন্সিডিলসহ মাদককারবারী গ্রেফতার

#

নিজস্ব প্রতিবেদক

২৭ সেপ্টেম্বর, ২০২২,  4:19 PM

news image

রাজধানীর রমনা মডেল থানা এলাকা থেকে ১০০ বোতল ফেন্সিডিলসহ এক মাদককারবারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা বিভাগ। গ্রেফতারকৃতের নাম আব্দুল হাকিম। সোমবার দিবাগত রাত সাড়ে ১০টার রাজধানীর রমনা মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে গোয়েন্দা মিরপুর বিভাগের সংঘবদ্ধ অপরাধ গাড়ি চুরি প্রতিরোধ ও উদ্ধার টিম। অভিযানে নেতৃত্ব দেওয়া ডিবি মিরপুর বিভাগের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার আশরাফুল ইসলাম গণমাধ্যমকে জানান, মহানগরীতে মাদকবিরোধী অভিযান চালানো সময় তথ্য আসে যে, এক মাদক কারবারী বিপুল পরিমাণ ফেন্সিডিল ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে রমনা মডেল থানার মগবাজার এলাকায় অবস্থান করছেন- এই তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে ১০০ বোতল ফেন্সিডিলসহ আব্দুল হাকিমকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেফতারকৃত হাকিম কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হতে ফেন্সিডিল সংগ্রহ করে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় বিক্রয় করতো। গ্রেফতারকৃতের বিরুদ্ধে রমনা মডেল থানায় মামলা হয়েছে বলেও জানান গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম