ঢাকা ১২ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বাংলা-ইংরেজির পাশাপাশি বাধ্যতামূলক হবে তৃতীয় ভাষা শিক্ষা কৃষক কার্ডে ১ হাজার ৬২ কোটি টাকা বরাদ্দ মোবাইল গ্রাহকদের জন্য বড় সুখবর ৬ শিশুর মৃত্যু: আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল জুলাই শহীদ পরিবারকে মাসিক ২০ হাজার টাকা ভাতার প্রস্তাব পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে ওসমান হাদির বীরত্বগাথা দেশের ৫৫তম বাজেট উত্থাপন চলছে

রাজধানীতে ফুটপাত থেকে একজনের মরদেহ উদ্ধার

#

নিজস্ব প্রতিবেদক

১৮ এপ্রিল, ২০২৩,  2:59 PM

news image

রাজধানীর মতিঝিল থানাধীন আইডিয়াল স্কুলের সামনের ফুটপাত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল ৬টার দিকে মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওই ব্যক্তির নাম পরিচয় এখনো জানা যায়নি। এ তথ্য নিশ্চিত করেছেন মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জহিরুল ইসলাম। তিনি জানান, ‘খবর পেয়ে মতিঝিল আইডিয়াল স্কুলের সামনের ফুটপাত থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে পাঠানো হয়েছে।’ ‘স্থানীয় লোকজনের কাছ থেকে জানা যায়, ভবঘুরে ওই ব্যক্তির অসুস্থতাজনিত কারণে মৃত্যু হতে পারে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে’, বলেন এসআই মো. জহিরুল ইসলাম। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম