ঢাকা ১০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

রাজধানীতে পৃথক স্থান থেকে ২ জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

#

নিজস্ব প্রতিবেদক

১০ সেপ্টেম্বর, ২০২৩,  5:24 PM

news image

রাজধানীর শান্তিনগর ও পলাশপুর থেকে মো. খালেদুজ্জামান (৩৯) ও নাজমুন নাহার সাথী (২৬) নামে দু’জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৯ সেপ্টেম্বর) মধ্যরাতে পরিবারের লোকজন অচেতন অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক খালেকুজ্জামানকে রাত ১২টায় ও নাজমুন নাহার সাথীকে ১টার দিকে মৃত ঘোষণা করেন। খালেকুজ্জামানকে হাসপাতালে নিয়ে আসেন তার খালাত ভাই তোফায়েল আহমেদ। তিনি বলেন, আমার ভাই বাসাতেই থাকতেন। তার মা অসুস্থ হয়ে একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। এ নিয়ে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। কোনো কিছু বুঝে ওঠার আগেই রুমে গিয়ে গলায় ফাঁস দেন। পরে আমরা তাকে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্যদিকে, কদমতলীর পলাশপুর এলাকার একটি বাসা থেকে নাজমুন নাহার সাথীকে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেওয়া অবস্থা থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান তার ভাই আব্দুল লতিফ। তিনি বলেন, আমরা বাসায় গিয়ে জানতে পারি বোন সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়েছেন। আমার বোনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক বোনকে মৃত ঘোষণা করেন। তিনি আরও বলেন, আমার বোন ফাঁসি দিয়েছে এটা আমাদের বিশ্বাস হচ্ছে না। আমরা এ মৃত্যুর সঠিক তদন্ত চাই। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, মরদেহ দুটির ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম