ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার

রাজধানীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে আটক ৪৪

#

নিজস্ব প্রতিবেদক

০৩ এপ্রিল, ২০২২,  6:49 PM

news image

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রয় ও সেবনের অভিযোগে ৪৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। শনিবার (২ এপ্রিল) সকাল ৬টা থেকে আজ রবিবার সকাল ৬টা পর্যন্ত ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। ডিএমপির মিডিয়া মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, আটকের সময় তাদের হেফাজত থেকে ১৯ হাজার ৭২৪ পিস ইয়াবা, ৬০ গ্রাম ৫১ পুরিয়া হেরোইন, ৭৫ কেজি ৪২০ গ্রাম গাঁজা, ৪২৩ বোতল ফেনসিডিল ও ২৫ বোতল দেশি মদ জব্দ করা হয়। আটকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩০টি মামলা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম