ঢাকা ৩০ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা হাম উপসর্গে আজ আরও ৭ মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি পে-স্কেল নিয়ে নতুন প্রজ্ঞাপন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস পদে বিচারকের বৈধতা জানতে চেয়ে হাইকোর্টের রুল সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য দ্রুত ছড়ায়: ডা. জাহেদ জাপান থেকে দেশের পথে প্রধানমন্ত্রী মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১ তাহসিফের মৃত্যু নিয়ে প্রশ্ন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪০

#

নিজস্ব প্রতিবেদক

১৯ মার্চ, ২০২৩,  5:04 PM

news image

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রোববার (১৯ মার্চ) সকালে ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। মাদকবিরোধী ওই অভিযানে গ্রেপ্তারদের কাছ থেকে ৩০ হাজার ৬১৫ পিস ইয়াবা, ৬৮ দশমিক ২ গ্রাম (২০০ পুরিয়া) হেরোইন, ৮ কেজি ৮৮০ গ্রাম গাঁজা ছাড়াও ১০৫ বোতল ফেনসিডিল জব্দ করে পুলিশ। ডিএমপি জানায়, মাদক সেবন ও বিক্রির অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় পৃথক ২৭ মামলা করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম