ঢাকা ২৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫ বাণিজ্যিক কোচিং কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবেন না বিচারকরা

রাজধানীতে পুলিশি অভিযানে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

#

নিজস্ব প্রতিবেদক

২৫ আগস্ট, ২০২৫,  11:08 AM

news image

রাজধানী ঢাকা মহানগর ২২ নম্বর ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. মিজানুর রহমানকে (৩৯) গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত হত্যা মামলায়  রবিবার (২৪ আগস্ট) রাজধানীর হাতিরঝিল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সিআইডির ঢাকা মেট্রো-পূর্ব বিভাগের একটি বিশেষ টিম হাতিরঝিল এলাকায় অভিযান চালিয়ে মিজানুর রহমানকে গ্রেফতার করে। গ্রেফতার মিজানুর রহমান আন্দোলনের সময় রামপুরা, বনশ্রী ও হাতিরঝিল এলাকায় ছাত্রদের বিরোধিতায় নাশকতা ও বিভিন্ন সাংগঠনিক তৎপরতা চালিয়েছেন বলে অভিযোগ রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের তথ্য জানিয়ে সিআইডির এ কর্মকর্তা বলেন, মিজানুর রহমান স্বীকার করেছেন গত জুলাই-আগস্ট আন্দোলনের সময় তিনি আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন কার্যক্রমে অংশ নিয়েছিলেন। আজ সোমবার তাকে আদালতে সোপর্দ করে রিমান্ড আবেদন করা হবে বলেও জানান জসীম উদ্দিন খান। অপরাধ প্রতিরোধে সিআইডির বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং অভিযুক্তদের চিহ্নিত করে দ্রুত আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানান এ কর্মকর্তা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম