ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ পরিবর্তন বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর পদক্ষেপ: রিজভী বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ডুবে যাচ্ছে ভারত, এবার ফারাক্কার সব গেইট খুলে দিতে চান বিহারের মুখ্যমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

রাজধানীতে পুলিশকে ছুরি মেরে ফোন ছিনতাই

#

নিজস্ব প্রতিবেদক

২০ অক্টোবর, ২০২৫,  11:29 AM

news image

রাজধানীতে এক পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে তার মানিব্যাগ ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সোমবার (২০ অক্টোবর) ভোরে যাত্রাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। আহতের নাম মো. রাসেল মিয়া (৩১)। তিনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কনস্টেবল ও বর্তমানে সিআইডির প্রধান কার্যালয়ে দায়িত্ব পালন করছেন। তার বাসা যাত্রাবাড়ীর রইস নগর এলাকায়। নুরুল ইসলাম নামে একজন আহত পুলিশ সদস্যকে হাসপাতালে নিয়ে যান। তিনি বলেন, আমি ওই পুলিশ সদস্যের পাশের বাড়িতে ভাড়া থাকি। আজ ভোর সাড়ে ৫টার দিকে যাত্রাবাড়ীর রায়েরবাগ এলাকা দিয়ে মোটরসাইকেলে যাচ্ছিলেন রাসেল। এ সময় অজ্ঞাত ৩/৪ জন ছিনতাইকারী তার গতিরোধ করে এবং ছুরি দিয়ে হাতে আঘাত করে মানিব্যাগ ও মোবাইল নিয়ে যায়। তিনি আরও বলেন, পরে আমরা খবর পেয়ে চিকিৎসার জন্য প্রথমে তাকে রাজারবাগ পুলিশ হাসপাতাল নিয়ে যাই। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক গণমাধ্যমকে বলেন, সকালের দিকে সিআইডির পুলিশ সদস্যকে আহত অবস্থায় হাসপাতালে আনা হলে জরুরি বিভাগে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়।  তিনি আরও বলেন, বিষয়টি সম্পর্কে সংশ্লিষ্ট থানা পুলিশ অবগত আছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম