ঢাকা ২০ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
বগুড়া সিটি করপোরেশনের যাত্রা শুরু ‘ফুয়েল পাস’ অ্যাপে তেল মিলবে আরও ১৯ জেলায় জাপানে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি সৌদি আরবে বসবাস করা ২২০০০ রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে ২৫০ শয্যার হাসপাতাল চালু করা হবে : বাণিজ্যমন্ত্রী হামের টিকা নিয়ে অবহেলা করেছিল বিগত সরকার: প্রতিমন্ত্রী টুকু আলোচনা ইস্যুতে যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা দিল ইরান এসএসসি পরীক্ষা ঘিরে নাশকতার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী সাপাহারে মাদ্রাসা ছাত্রকে বেধড়ক পিটালেন শিক্ষক ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে পারলে মব ভায়োলেন্স দূর হবে: প্রধানমন্ত্রী

রাজধানীতে পিকনিক বাসে ছুরিকাঘাতে এক যুবক নিহত

#

নিজস্ব প্রতিবেদক

০২ নভেম্বর, ২০২২,  2:07 PM

news image

রাজধানীর আসাদগেটে পিকনিক বাসে কথা কাটাকাটির জেরে ছুরিকাঘাতে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় তার এক সঙ্গী আহত হয়েছেন। মঙ্গলবার (১ নভেম্বর) রাতে এ দুর্ঘটনা ঘটে।নিহতের বন্ধুরা জানান, ওই সময় আসাদগেটে অপরিচিত কয়েকজন লোক হঠাৎ তাদের বাসে উঠেন। তাৎক্ষণিক দুজনকে ছুরিকাঘাত করেন তারা। এতে গুরুতর আহত হন উভয়ই। এ অবস্থায় দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেয়া হয়। তারা জানান, রাত ১টার দিকে রাব্বীর (২৫) মৃত্যু হয়। শেরেবাংলা নগর থানার পরিদর্শক শাজাহান মণ্ডল বিষয়টি নিশ্চিত করেন। লালবাগের শহীদনগর এলাকায় থাকতেন রাব্বী। সেখানে ফ্লেক্সিলোডের দোকান চালাতেন তিনি। আহত তরুণের নাম শাওন। তিনি পেশায় অটোরিকশাচালক। পরিদর্শক শাজাহান মণ্ডল বলেন, রাজধানীর লালবাগের একদল তরুণ দুটি বাস ভাড়া করে ওই দিন সকালে পিকনিক করতে ধামরাইয়ের একটি পার্কে যান। তাদের সঙ্গে কয়েকজন তরুণীও ছিলেন। সন্ধ্যায় ফেরার পথে গাবতলীতে পৌঁছলে বাসের মধ্যে কয়েকজন ধূমপান এবং মেয়েদের উত্ত্যক্ত করছিলেন। তিনি বলেন, সেসময় প্রতিবাদ করেন রাব্বী। এতে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে বাসটি আসাদগেইট এলাকায় সিগন্যালে পড়ে। ওই সময় ৩/৪ জন যুবক বাসে উঠে রাব্বীকে মারধর করেন। একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করেন। প্রতিরোধ করতে গেলে শাওনকেও ছুরি মারেন তারা। পরে দ্রুত বাস থেকে নেমে চলে যান। শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া বলেন, বাসে রাব্বীর সঙ্গে ঝগড়ায় জড়িত যুবকদের একজনের নাম ফারুক। মোবাইল ফোন করে সেই ঘটনা কাউকে বলেন তিনি। এরপর রাত সাড়ে ৮টার দিকে কয়েকজন বাসে উঠে রাব্বী ও শাওনকে ছুরিকাঘাত করেন।  তিনি জানান, এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তার নাম প্রকাশ করা হয়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম