ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
‘আ. লীগের ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই’ বললেন নতুন মামলায় গ্রেপ্তার ফিরোজ অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী মারা গেছেন বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট বাঁধনের ওপর হামলা ঘৃণ্য অপরাধ: রিজভী ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের একগুচ্ছ কর্মসূচি ব্রাহ্মণবাড়িয়ায় সাপের কামড়ে যুবকের মৃত্যু

রাজধানীতে পিকআপের ধাক্কায় যুবক নিহত

#

নিজস্ব প্রতিবেদক

১৩ মার্চ, ২০২৩,  4:51 PM

news image

রাজধানীতে মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের টোলপ্লাজার সামনে পিকআপ ভ্যানের ধাক্কায় মো. শাহাবুদ্দিন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (১৩ মার্চ) ভোরের দিকে এই দুর্ঘটনাটি ঘটে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে ভোর ৫টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শাহাবুদ্দিনকে হাসপাতালে নিয়ে যাওয়া সুলতান আহমেদ জানান, মেয়র হানিফ ফ্লাইওভারের টোলপ্লাজার সামনে দিয়ে রাস্তা পার হওয়ার সময় পিকআপ ভ্যানের ধাক্কায় শাহাবুদ্দিন আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম