ঢাকা ১০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

রাজধানীতে পিকআপভ্যান চাপায় বাসচালক নিহত

#

নিজস্ব প্রতিবেদক

২৮ এপ্রিল, ২০২৩,  4:44 PM

news image

রাজধানীর মগবাজারে পিকআপভ্যানের নিচে চাপায় শহিদুল ইসলাম বাবু (৩৫) নামে বলাকা পরিবহনের চালক নিহত হয়েছেন। শুক্রবার (২৮ এপ্রিল) সকালের দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক সকাল ৭টায় মৃত ঘোষণা করেন। শহিদুলকে হাসপাতালে নিয়ে আসা বাস চালক কানন বলেন, তারা উত্তরা থেকে কমলাপুরের দিকে যাচ্ছিলেন। গাড়ির হেলপার না থাকায় গেটে দাঁড়িয়ে ছিলেন শহিদুল। সে নিজেও একজন চালক। বাসটি মগবাজার ফ্লাইওভারে উঠলে ডান পাশ থেকে অন্য একটি বাস চাপ দেয়। এ সময় গেটে দাঁড়িয়ে থাকা শহিদুল ফ্লাইওভারের সঙ্গে ধাক্কা খেয়ে নিচে পড়ে গেলে পিকআপভ্যানের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। তিনি আরো জানান, নিহতের বাড়ি ময়মনসিংহ জেলার নান্দাইল থানা এলাকায়। সে ওই এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছে। আমরা বিষয়টি হাতিরঝিল থানাকে জানিয়েছি। বিষয়টি তারাই তদন্ত করছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম