ঢাকা ২৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫

রাজধানীতে পথশিশুকে ধর্ষণের অভিযোগ, ওসিসিতে ভর্তি

#

নিজস্ব প্রতিবেদক

১৫ জুলাই, ২০২৫,  1:53 PM

news image

মঙ্গলবার (১৫ জুলাই) ভোররাতের দিকে মহাখালীর ক্যানসার হাসপাতাল এলাকা থেকে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পরে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে ভর্তি নেন।  বিষয়টি নিশ্চিত করে বনানী থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিক গণমাধ্যমকে বলেন, ক্যানসার হাসপাতালের পেছনে নির্জন জায়গা থেকে ওই শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।  তিনি আরও বলেন, প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি, ওই শিশুটি ফুটপাতেই থাকত। গত রাতে সে ধর্ষণের শিকার হয়। পরে খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। এস আই বলেন, কে বা কারা ওই শিশুটিকে ধর্ষণ করেছে, তা জানা যায়নি। তবে জড়িতদের আইনের আওতায় আনার কাজ করছে পুলিশ।  তিনি বলেন, এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম