ঢাকা ১০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

রাজধানীতে নিরাপত্তাকর্মীকে কুপিয়ে হত্যা

#

নিজস্ব প্রতিবেদক

২৬ জুন, ২০২৩,  5:39 PM

news image

রাজধানীর আগারগাঁওয়ে এক যুবককে বাসায় ঢুকতে না দেওয়ায় দেওয়ান আজিম (৬০) নামে এক নিরাপত্তাকর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘাতক যুবকের নাম-পরিচয় জানা যায়নি। রোববার (২৫ জুন) রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে ভোররাত সাড়ে ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করা হয়। দেওয়ান আজিম টাঙ্গাইলের নাগরপুর থানার ডুবুরিয়া গ্রামের মৃত মিজুন মিয়ার ছেলে। তিনি রাজধানীর পশ্চিম আগারগাঁওয়ের আবাসিক ভবন মিয়া টাওয়ারের নিরাপত্তাকর্মী ছিলেন। বাসার মালিক মো. ইমাম হোসেন বলেন, রোববার (২৫ জুন) রাত ৩টার দিকে এক যুবক আমার বাসায় জোর করে ঢোকার চেষ্টা করেন। নিরাপত্তাকর্মী আজিম তাকে বাধা দিলে একপর্যায়ে আজিমকে কুপিয়ে গুরুতর জখম করেন ওই যুবক। পরে আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। পরে চিকিৎসক আজিমকে মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম