ঢাকা ২২ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
মহাসড়কে ডাকাতির প্রস্তুতি ; আন্ত:জেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার সংশ্লিষ্টদের সেবকের ভূমিকা পালন করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী ২৬ এপ্রিল থেকে ধেয়ে আসছে শক্তিশালী ‘বৃষ্টি বলয়’ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী টেন্ডার ইস্যুতে ক্যানসার হাসপাতালের উপপরিচালকের ওপর হামলা : র‍্যাব প্রশ্নফাঁস হয়নি, কঠোর নজরদারিতে চলবে পরবর্তী পরীক্ষা: শিক্ষামন্ত্রী বামনায় ​স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস লেনদেন ও ডিজিটাল ব্যাংকিং’ সভা ফের বদলাচ্ছে পুলিশের পোশাক, মন্ত্রণালয়ে চিঠি তেলের দামের সঙ্গে সমন্বয় করে বাসের ভাড়া নির্ধারণ হবে

রাজধানীতে দুই বাস চালকের মারামারি, আহত একজনের মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

২৫ অক্টোবর, ২০২৩,  10:25 AM

news image

লুকিং গ্লাস ভাঙা নিয়ে রাজধানীর মোহাম্মদপুরের চার রাস্তার মোড়ে রমজান পরিবহনের বাসের চালকদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে আহত মো. রাসেল মিয়া (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি রমজান পরিবহনের চালক ছিলেন। মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক রাত সোয়া ১২টায় মৃত ঘোষণা করেন। নিহত মো. রাসেল মিয়ার ভাই বাদশা মিয়া বলেন, আমার ভাই রমজান পরিবহনের একজন চালক। দুপুরে চার রাস্তার মোড়ে বাসের লুকিং গ্লাস ভাঙা নিয়ে রমজান পরিবহনের অন্য চালক ও হেলপারের সঙ্গে মারামারির ঘটনা ঘটে। একপর্যায়ে আমার ভাই অসুস্থ হয়ে পড়েন। রক্তাক্ত অবস্থায় স্থানীয় একটি ফার্মেসি থেকে ওষুধ কিনে তিনি বাসায় চলে যান। পরে রাত ১০টার দিকে হঠাৎ বুকে ব্যথা এবং নাক দিয়ে রক্ত বের হতে থাকে। তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান আমার ভাই বেঁচে নেই। এ বিষয়ে জানতে চাইলে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুল হক ভূঞা বলেন, আমরা ঘটনার বিষয়টি জানতে পেরেছি। নিহত রাসেল মিয়ার মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। সেখানে আমাদের একটি টিম পাঠানো হয়েছে। ঘটনাস্থলেও একটি টিম পাঠানো হয়েছে। কী ঘটনা ঘটেছিল, কীভাবে রাসেল মিয়ার মৃত্যু হয়েছে সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম