ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

রাজধানীতে দিনে-দুপুরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

#

নিজস্ব প্রতিবেদক

১০ নভেম্বর, ২০২৫,  12:46 PM

news image

প্রকাশ্য দিবালোকে রাজধানীর সূত্রাপুরে সাইফ মামুন (৫৫) নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১০ নভেম্বর) বেলা ১১টার দিকে সূত্রাপুরের ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত সাইফ মামুন লক্ষ্মীপুর সদর উপজেলার মোবারক কলোনি এলাকার এস এম ইকবালের ছেলে। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢাকা ন্যাশনাল মেডিকেলের ওয়ার্ড মাস্টার মহিবুল্লাহ জানান, বেলা ১১টার দিকে হঠাৎ হাসপাতালের সামনে গোলাগুলির ঘটনা ঘটে। পরে শব্দ শুনে সবাই হাসপাতালের মেইন গেটের সামনে এসে সাইফ মামুন নামের ওই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখেন তারা। ওই সময় প্রথমে তাকে ঢাকা ন্যাশনাল মেডিকেল হাসপাতালে নেয়া হয়। তবে অবস্থার অবনতি হতে থাকলে সেখান থেকে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নেয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসক ব্যবসায়ী সাইফ মামুনকে মৃত ঘোষণা করেন। নিহতের পূর্ব পরিচিত ফাইজুল হক অপু জানান, বেলা ১১টার পর নিহত সাইফ মামুনের ফোন থেকে তাকে কল করে ঘটনাটি জানানো হয়। এরপর তিনি কাকরাইল থেকে ঢাকা মেডিকেলে এসে নিহতের পরিচয় শনাক্ত করেন। এর আগে গাজীপুরে সাইফের সঙ্গে তার পরিচয় হয়েছিল বলেও জানান তিনি। ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে। সেই সঙ্গে বিষয়টি সংশ্লিষ্ট থানাকেও জানানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম