ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
‘আ. লীগের ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই’ বললেন নতুন মামলায় গ্রেপ্তার ফিরোজ অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী মারা গেছেন বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট বাঁধনের ওপর হামলা ঘৃণ্য অপরাধ: রিজভী ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের একগুচ্ছ কর্মসূচি ব্রাহ্মণবাড়িয়ায় সাপের কামড়ে যুবকের মৃত্যু

রাজধানীতে তৃতীয় লিঙ্গের ৪ জনকে আটক

#

নিজস্ব প্রতিবেদক

১৮ জানুয়ারি, ২০২৩,  4:45 PM

news image

|| ছবি : সংগৃহীত

রাজধানীর মিরপুরে বিয়েবাড়িতে চাঁদার দাবিতে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে তৃতীয় লিঙ্গের চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিকেলে মিরপুর মডেল থানার ৩ নম্বর সেকশনের একটি বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন বৃষ্টি আফরিন (২৫), মধু (৩২), ঈশানী (২৫) ও সুমি (২২)। বিষয়টি নিশ্চিত করে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসীন বলেন, ওই বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠান চলাকালে তৃতীয় লিঙ্গের এই চারজন ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে না চাওয়ায় সেখানে তারা চিৎকার চেঁচামেচি ও ভিন্ন অশ্লীল অঙ্গভঙ্গি করে করতে থাকেন। পরে তাদেরকে ১ হাজার ৫০০ টাকা দেওয়া হলেও তারা বিশৃঙ্খলা চালিয়ে যান। একপর্যায়ে ঘরের দরজা বন্ধ করে দিলে তারা বাইরে থেকে তা আটকে দিয়ে পাত্রীসহ অনেককে অবরুদ্ধ করে রাখেন। তিনি বলেন, বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে তৃতীয় লিঙ্গের ৪ জনকে গ্রেপ্তার এবং তাদেরকে দেওয়া দেড় হাজার টাকা জব্দ করে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম