ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী মারা গেছেন বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট বাঁধনের ওপর হামলা ঘৃণ্য অপরাধ: রিজভী ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের একগুচ্ছ কর্মসূচি ব্রাহ্মণবাড়িয়ায় সাপের কামড়ে যুবকের মৃত্যু এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল বৃহস্পতিবার

রাজধানীতে ট্রাকের ধাক্কায় এক যুবকের মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

০৮ জানুয়ারি, ২০২৩,  5:45 PM

news image

রাজধানীতে ট্রাকের ধাক্কায় রাব্বি (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (৮ জানুয়ারি) ভোরে রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের এক নম্বর গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাব্বি নরসিংদী জেলার রায়পুরা থানার তলাতুলী গ্রামের জয়নালের সন্তান। তিনি রায়েরবাজারে একটি মুরগির আড়তে কাজ করতেন। জানা গেছে, শনিবার মধ্যরাতে আড়ত থেকে ভ্যানে করে মুরগি নিয়ে নাবিস্কো নামিয়ে ফেরার পথে একটা ট্রাক ভ্যানকে ধাক্কা দিলে রাব্বি ছিটকে পড়ে যায়। পরে ভ্যানচালক ওয়াহিদ মিয়া গুরুতর আহত অবস্থায় রাব্বিকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওয়াহিদ মিয়ার আঘাত গুরুতর না হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম