ঢাকা ৩০ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা হাম উপসর্গে আজ আরও ৭ মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি পে-স্কেল নিয়ে নতুন প্রজ্ঞাপন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস পদে বিচারকের বৈধতা জানতে চেয়ে হাইকোর্টের রুল সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য দ্রুত ছড়ায়: ডা. জাহেদ জাপান থেকে দেশের পথে প্রধানমন্ত্রী মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১ তাহসিফের মৃত্যু নিয়ে প্রশ্ন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীতে জাল টাকার কারখানার সন্ধান, হোতাসহ গ্রেফতার ৩

#

নিজস্ব প্রতিবেদক

০৫ আগস্ট, ২০২৩,  6:07 PM

news image

রাজধানীর লালবাগ এলাকায় জাল টাকা তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। এ সময় জালটাকা তৈরি চক্রের হোতাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি জানান, জাল টাকা তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে। ১০ লাখ ২০ হাজার জাল টাকা, ভারতীয় এক লাখ জাল রুপি ও জাল টাকা তৈরির যাবতীয় সরঞ্জামাদি জব্দ করা হয়েছে। জাল টাকা তৈরি চক্রের মূলহোতাসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে শনিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম