ঢাকা ২৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ পরিবর্তন বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর পদক্ষেপ: রিজভী বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ডুবে যাচ্ছে ভারত, এবার ফারাক্কার সব গেইট খুলে দিতে চান বিহারের মুখ্যমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

রাজধানীতে ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

১২ অক্টোবর, ২০২২,  9:25 PM

news image

রাজধানীর রামপুরা থানার বনশ্রী এলাকায় সাত তলা ভবনের ছাদ থেকে পড়ে ফাহমিদা রহমান নন্দিনী (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (১২ অক্টোবর) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। ফাহমিদা রহমান নন্দিনী আত্মহত্যা করে থাকতে পারেন বলে দাবি করছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, নিহতের বাবা সৌদি প্রবাসী ছিলেন। ২০১৬ সালে হঠাৎ বিদেশ থেকে বাংলাদেশে চলে আসায় ফাহমিদা রহমানের পড়াশোনা বন্ধ হয়ে যায়। ওই সময় তিনি অনার্স থার্ড ইয়ারে ছিলেন।  তিনি বলেন, মৃত নারী অবিবাহিত ও বেকার ছিলেন। গত ১৮ জানুয়ারি তার বাবা মারা যাওয়ার পর থেকে তিনি হতাশাগ্রস্ত হয়ে পড়েন। বাবার কথা মনে করে প্রায়ই তিনি কান্নাকাটি করতেন। বর্তমান ঠিকানার ফ্ল্যাটটি তাদের নিজস্ব। এখানে ভিকটিম তার ছোটবোন এবং মাসহ বসবাস করতেন। বর্তমানে তাদের আয়ের কোনো উৎস নেই। সবমিলিয়ে পড়াশোনা বন্ধ, চাকরি না পাওয়া, বিয়ে না হওয়া এবং বাবা মারা যাওয়া, এসব বিষয় মানতে না পেরে মানসিক চাপে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তিনি আরও বলেন, ফাহমিদা রহমান নন্দিনী আত্মহত্যা করার আগে বাবাকে নিয়ে ফেসবুকে আবেগঘন বিভিন্ন স্ট্যাটাস দিয়েছেন। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, হতাশাগ্রস্ত হয়েই আত্মহত্যা করেছেন তিনি। তাদের বাড়ি মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানার বিবন্দী গ্রামে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম